তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ কি?


বাংলাদেশে ইন্টারনেট ও আইটি শিল্পের ইতিহাস খুব বেশি দিনের নয়।আমাদের দেশে ইন্টারনেট যাত্রা শুরু করে ১৯৯৭ এর দিকে।অর্থাৎ অন্যান্য দেশে ইন্টারনেট সেবা চালু হয়েছে আমাদের থেকে আরও ৩০ বছর পূর্বে।আর সে জন্যই হয়ত আমাদের আইটি ইন্ডাস্ট্রি বর্তমানে একটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত হয়ে আছে।তবে বর্তমান সরকার বিশেষ করে আইটি শিল্পের বিকাশে প্রচুর অর্থ বরাদ্দ করেছে।প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার।এছাড়াও এ বছরের ১০ ই ডিসেম্বর যশোরের, "শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক" উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আইটিতে দক্ষ জনবল তৈরিতে তরুণদের আইটি ট্রেনিং করার সুযোগ করে দেওয়া হয়েছে।আমাদের দেশে দক্ষ জনবলের প্রচুর অভাব রয়েছে।তাই এ ট্রেনিং সুবিধা খুবই ভালো একটি উদ্যোগ।এছাড়াও গেম শিল্পের বিকাশে দেশে প্রায় ৪০+ গেমিং ল্যাব স্থাপন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।প্রতিবছর, "Digital World"ডিজিটাল ওয়াল্ড" নামক তথ্য ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এতে দেশের উদ্যোক্তাদের পুরষ্কার বিতরণের মাধ্যমে তাদের কাজে উৎসাহ দেওয়া হয়।
আইটি শিল্পকে এগিয়ে নিতে হলে আমাদের প্রয়োজন দক্ষ জনবল, কর্মসংস্থান ও ক্লায়েন্ট।
আমাদের দেশে আইটি শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে।যদি এ সম্ভনা ঠিক সময়ে বাস্তবায়নে এভাবে নানামুখী পদক্ষেপ নেওয়া হয় তাহলে এ শিল্প পোশাক শিল্পকে ছাড়িয়ে যেতে সক্ষম হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

0 Response to "তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ কি?"

একটি মন্তব্য পোস্ট করুন